13/07/2026 : 3:40 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে মেমারিতে প্রতিবাদ সভা

নূর আহামেদ, মেমারি, ৩১ জুলাইঃ


আজ মেমারি চকদিঘী মোড়ে সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সনৎ ব্যানার্জী , প্রশান্ত কুমার, জয়দেব ঘোষ, আনিল মুখার্জি ও প্রমুখ বামপন্থী নেতৃত্ব।

বামপন্থী নেতা সনৎ ব্যানার্জী জানান যে, আমাদের দাবী আয়করহীন সমস্ত পরিবারকে মাসে ৭৫০০টাকা দিতে হবে। প্রত্যেককে মাসে ১০ কেজি খাদ্য খাদ্যশস্য দিতে হবে। বিদ্যুৎ বিল মকুব করতে হবে।  এনরেগায় বর্ধিত মজুরি সহ ২০০দিন কাজ দিতে হবে।  করোনা মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্ৰহন করতে হবে। লুট দুর্নীতি বন্ধ করতে হবে। কেন্দ্র সরকারের রেল ও বিভিন্ন সরকারে বেসরকারীকরন বন্ধ করতে হবে। রাজ্যে লকডাউন ঘোষণায় মুখ্যমন্ত্রীর খামখেয়ালিপনা বন্ধ করে সর্বদল বৈঠক ডেকে ও বিজ্ঞান সম্মত ভাবে ডাকতে হবে।

তিনি আরও জানান যে মেমারি পৌরসভায় হঠাৎ করে যে এই ৫ দিনের লকডাউন ডাকা হল তাতে করে মানুষ অপ্রস্তুতে পরে গেছে। এই অপরিকল্পিত লকডাউনের ফলে শ্রমজীবি সাধারণ মানুষ বিপদে পড়ছেন।

Related posts

মেমারিতে দ্বিতীয় বর্ষ  ডগ শো

E Zero Point

পুলিশ দিবস পালিত হল রায়নার মাধবডিহি থানার উদ্যোগে

E Zero Point

পঞ্চমী থেকে একাদশী নাইট কার্ফু! ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার মেমারির যুবক

E Zero Point

মতামত দিন