31/08/2026 : 2:36 PM
আমার বাংলা

হাওড়ার বদলে সাঁতরাগাছিতে নামানো হলো যাত্রীদের, রাতে বিপাকে যাত্রীরা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, হাওড়া, ১৭ মে ২০২৪ :


দক্ষিণ-পূর্ব রেলের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ। হাওড়ার বদলে সাঁতরাগাছিতেই নামানো হলো যাত্রীদের। রাতে বিপাকে পড়েন যাত্রীরা। জানা গেছে, ডাউন পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস হাওড়া আসার কথা থাকলেও সাঁতরাগাছি স্টেশনেই ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

একদিকে প্রায় দীর্ঘ কয়েক ঘণ্টা ট্রেন লেটে চলার পর বুধবার রাত ১১টার পর সাঁতরাগাছিতে ট্রেন দাঁড় করিয়ে দিলে সমস্যায় পড়েন যাত্রীরা। রাতে সাঁতরাগাছি থেকে ট্যাক্সি ও বাস না পেয়ে সমস্যায় পড়েন তাঁরা। রেলের বিরুদ্ধে একরাশ ক্ষোভপ্রকাশ করেন যাত্রীরা। তাঁদের অভিযোগ সাঁতরাগাছিতে তাঁদের নামানো হবে কোনও খবর তাঁরা জানতেন না।

Related posts

বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী ও দুই পুত্রঃ মেমারিতে হতবাক পরিবারের লোকজন

E Zero Point

গলসীতে জাতীয় কংগ্রেসের ডেপুটেশনঃ বস্তাবন্দি আবেদন পত্র অবহেলায় পড়ে আছে

E Zero Point

বিজেপির রাজ্য সভাপতির রোডশো পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন