26/02/2026 : 9:01 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী ও দুই পুত্রঃ মেমারিতে হতবাক পরিবারের লোকজন

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২ এপ্রিল ২০২৫ :


হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী ও দুই পুত্র মেমারিতে।হতবাক পরিবারের লোকজন। স্ত্রী ও দুই পুত্রের সন্ধান চেয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ স্বামী ও স্ত্রীর বাবা-মা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মালম্বা বাসিন্দার সৌমেন ঘোষ । তার স্ত্রী সুস্মিতা ঘোষ। বাড়িতে দুই পুত্র এবং নিজের শ্বশুর বাড়িতে মালোম্বাতে বাবা মাকে সঙ্গে নিয়ে থাকতেন স্ত্রী সুস্মিতা ঘোষ। কর্মসূত্রে স্বামী সৌমেন ঘোষ বাইরে থাকতেন।


এরপর হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান সুস্মিতা ঘোষ ও তার দুই পুত্র। সৌমেন ঘোষের অভিযোগ তিনি বাসে কর্মরত থাকার কারণে নবদ্বীপে ছিলেন। সেই সময় বাড়িতে থাকা পয়সা ও সোনার গহনা সহ তার স্ত্রী এবং দুই পুত্র নিখোঁজ হয়ে যান। বাড়িতে ছিলেন সুস্মিতার গর্ভধারিণী মা এবং বাবা। সুস্মিতার বাবা মেমারি থানায় লিখিত আকারে জানিয়েছেন। আকস্মিক এই ঘটনায় তারাও হতবাক। রীতিমতো এই বিষয়ে মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে নিখোঁজ সুস্মিতা ঘোষের পরিবার।

দ্রুত স্ত্রী ও পুত্রদের খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন স্বামী সৌমেন ঘোষ। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সুস্মিতা ঘোষের পিতা মাতা ও স্বামী যদি কোন সহৃদয় ব্যক্তি এনাদের খোঁজ পান তাহলে মেমারি থানায় অথবা  ৮৬০৯৬৯৬১৯৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

 

Related posts

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

E Zero Point

মেমারি রাধাকান্তপুরের নাবালিকাকে কিডন‍্যাপ, গ্রেপ্তার ১

E Zero Point

হেরে যাওয়ার পর কীভাবে মুখ্যমন্ত্রী ? প্রশ্ন অমিত মালব্যেরঃ উত্তর আছে সংবিধানে

E Zero Point

মতামত দিন