27/08/2026 : 2:37 PM
আমার বাংলা

উত্তাল ফেরিঘাট : জনতা – পুলিশ ধস্তাধস্তি

জিরো পয়েন্ট নিউজ –  কমল বড়া, মন্তেশ্বর, ২ এপ্রিল ২০২৫ :


ফেরি চলাচলের ভাড়া দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে, যাকে ঘিরে উত্তেজনা ফেরিঘাট চত্বরে, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদন ঘাট থানার অন্তর্গত নসরতপুর ফেরিঘাটে। প্রতিদিন নানা প্রয়োজনে একাধিকবার ভাগীরথী পারাপার করতে হয় । কৃষিজাত পন্য হোক বা যে কোনো প্রয়োজনে ফেরি মূল ভরসা ।

হঠাৎ করেই দ্বিগুন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে উত্তপ্ত পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর ফেরিঘাট । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছালে আরো বিক্ষোভ বাড়তে থাকে বাকবিতণ্ডায়,পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উত্তেজিত জনতার।দাবি একটাই ভাড়া কমাতে হবে, ঘটনার স্থলে ব্যাপক উত্তেজনা ।

Related posts

“অঞ্জলী মায়ের পায়ে” – সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

দর্শকশুন্য বজায় রেখে  ঢাকিদের ছাড় পুজোর মন্ডপে

E Zero Point

মেমারিতে দুয়ারে সরকার এবার বাড়ির অন্দরমহলে

E Zero Point

মতামত দিন