27/08/2026 : 1:48 PM
আমার দেশ

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠলো‌ সৎ বাবার বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ –  পর্ণশ্রী ঘোষ, ২ এপ্রিল ২০২৫ :


দিনের পর দিন ধরে লাগাতার যৌন নির্যাতনের শিকার হলেন এক নাবালিকা। কাউকে কিছু জানালে খুনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ উঠছে। অবশেষে প্রকাশ্যে এলো ঘটনা। হাটাহাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কুলতলী এলাকায়। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করেছে এলাকাবাসী।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা এলাকার কুলতলির কৈলাসনগরের বাসিন্দা ওই নির্যাতিতা নাবালিকা। জানা গিয়েছে যে বছর চারেক আগে তার বাবা মারা যায়, তারপর থেকেই মায়ের সাথে একাই থাকতো ওই নাবালিকা। সুযোগকেই কাজে লাগিয়েছে ওই অভিযুক্ত ব্যক্তি এমনটাই জানা যাচ্ছে। জানা গিয়েছে যে দিনের পর দিন নিজের সৎ মেয়েকে যৌন নির্যাতন করত শম্ভু। লাগাতার ধর্ষণ করা হতো ওই নাবালিকাকে এমনকি কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করছে। স্বাভাবিকভাবেই ভয়ে কাউকে কিছু বলতে পারেনি ওই নির্যাতিতা নাবালিকা।

কিন্তু এই ঘটনা লাগাতার ঘটে যাওয়ার পর অবশেষে গত মঙ্গলবার সন্দেহ হয় নাবালিকার মায়ের। তিনি এই ব্যাপারে মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। তারপরেই নিজের স্বামীর বিরুদ্ধে মেয়েকে নিয়ে থানার দারস্থ হয় নির্যাতিতার মা অর্থাৎ ওই গুণধরের স্ত্রী। তার অভিযোগের ভিত্তিতে কোথায় অভিযুক্ত ও শম্ভুকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে পকসো মামলা জারি হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ।

Related posts

ভোট নিয়ে ব্যস্ত সবাই!!! কৃষক আন্দোলন কিন্তু থেমে নেই….আজ ১১৮ দিন

E Zero Point

আগামী বৈঠক ৩ ডিসেম্বরঃ কৃষকদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – নরেন্দ্র সিং তোমর

E Zero Point

জটিল কোভিড পরিস্থিতি ও লকডাউন সত্ত্বেও বিপিপিআই ২০২০-২১ এর প্রথম ত্রৈমাসিকে ১৪৬.৫৯ কোটি টাকার রেকর্ড লেনদেন করেছে

E Zero Point

মতামত দিন