14/06/2026 : 11:55 PM
আমার বাংলাউত্তর বঙ্গখেলা

স্টেট উশু চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল

জিরো পয়েন্ট নিউজ -বিশ্বজিৎ রায়, কোচবিহার, ২ এপ্রিল ২০২৫ :


মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের উপন চৌকি স্কুলের ছাত্রী বর্ণালী রায় ও কোয়েল রায় ওয়েস্ট বেঙ্গল স্টেট উশু চ্যাম্পিয়নশিপ ও খেলো ইন্ডিয়া উওমেনস লিগ কলকাতায় অনুষ্ঠিত হয় গত ২৮ ও ২৯ মার্চ কলকাতা সাইয়ে । বর্ণালী রায় ও কোয়েল রায় দুইজনেই ব্রোঞ্চ মেডেল পেলো ।  তারা উপেনচৌকি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী । পড়াশোনার পাশাপাশি উপেনচৌকি হাই স্কুলের মাঠে তারা উশু প্র্যাকটিস করে । বিগত ছয় মাস থেকে তারা উপেনচৌকি হাই স্কুলের মাঠে প্র্যাকটিস করছে।

এদিন উপেনচৌকি হাই স্কুলের হেডমাস্টার বিপুল কুমার বর্মন তাদেরকে অভিনন্দন জানাই । কোচ দেবাশীষ রায় ও বিশ্বজিৎ রায় জানিয়েছেন  প্রতিদিনই উশু শেখানো হয় উপেনচৌকি হাই স্কুলের মাঠে । মেখলিগঞ্জ সাব ডিভিশন উশু অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিষ্ণুদাস জানিয়েছেন আগামীতে জাতীয় স্তরে খেলার জন্য তাদের প্র্যাকটিস করানো হবে ‌ ।

Related posts

কবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

E Zero Point

বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টা প্রতিবেশীর

E Zero Point

সাতগেছিয়া পথদূর্ঘটনায় মৃত্যু এক মহিলার

E Zero Point

মতামত দিন