26/08/2026 : 10:43 PM
আমার বাংলা

 ক্ষুদেদের সাঁতার প্রশিক্ষণ

জিরো পয়েন্ট নিউজ – মোল্লা জসিমউদ্দিন, কলকাতা, ২ এপ্রিল ২০২৫ :


বুধবার প্রতিবছরের মতো এ মরশুমের জন্য বিধান শিশু উদ্যানে সাঁতার প্রশিক্ষণ শুরু হল।এ বছর উদ্যানের নিয়মিত সভ্য সভ্যাদের পাশাপাশি বস্তিবাসী শিশুদেরও সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মূলত পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডুর প্রস্তাবেই এই ব্যবস্থা।

এদিনকার এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড. পার্থ কর্মকার, পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, শ্রী শ্যামলাল আগরওয়াল।

আগামী দিনে বিধান শিশু উদ্যানে খেলাধুলার নিয়মিত বিভাগগুলোতেও উদ্যান সংলগ্ন বস্তিবাসী শিশুদেরও শামিল করা হবে বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার ।

Related posts

চোরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি উদ্ধার ভাতারে

E Zero Point

গুল-ছাই দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ, ঠিকাদারকে আটকে রেখে বিক্ষোভ মেমারিতে

E Zero Point

ডাম্পারে ধাক্কায় মৃত্যু হল গরু ব্যবসায়ী ও একটি গরুর

E Zero Point

মতামত দিন