30/08/2026 : 11:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

ডাম্পারে ধাক্কায় মৃত্যু হল গরু ব্যবসায়ী ও একটি গরুর

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১৭ জুন ২০২৩:


ডাম্পারে ধাক্কায় মৃত্যু হল এক গরু ব্যবসায়ী ও একটি গরুর ঘটনাটি ঘটেছে আজ শনিবার মন্তেশ্বরে জয়রামপুর ক্যানেল পুলের নিকট।মন্তেশ্বর ব্লকের অন্তর্গত আঠাশপুর গ্রামের ঝন্টু মল্লিক নামে এক গরু ব্যবসায়ী।  কুসুমগ্রাম পশু হাটে গরুর বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে হেঁটে হেঁটে বেশ কয়েকটি গরু নিয়ে কুসুমগ্রাম পশুহাটে যাচ্ছিলেন।

মেমারি কাটোয়া রোডে জয়রামপুর ক্যানেল পুলের নিকট মেমারি গামী একটি ডাম্পার পিছন থেকে ধাক্কা মারায় ঝন্টু মল্লিক ঘটনাস্থলে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে তার সঙ্গে একটি গরুকেও ধাক্কা মেরে, গরুটিকে ডাম্পারের সামনে হুকে আটকে যাওয়ায় টেনে তিন কিলোমিটার দূরে কুসুমগ্রাম বাজারের নিকট গরুটাকে ফেলে পালায় ডাম্পার গাড়িটি।

মন্তেশ্বর থানার কর্তব্যরত পুলিশ দেখতে পেয়ে আহত ঝন্টু মল্লিককে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে। এই ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

জামালপুর ব্লকের মহিলা সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

E Zero Point

সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ

E Zero Point

মেমারির মহেশডাঙ্গা ক্যাম্পে খাদ্রসামগ্রী দান

E Zero Point

মতামত দিন