29/08/2026 : 8:54 PM
অন্যান্য

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে মিছিল

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, জামালপুর, ৬ এপ্রিল ২০২৫ :


জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার জামালপুরে ৬ টি অঞ্চল নিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি চৌবেরিয়া পার্টি অফিস থেকে শুরু হয়ে ভেরিলিপুলে শেষ হয়। মিছিলে প্রায় ৫০০০ কর্মী সমর্থক পা মেলান। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা।

বিধায়ক অলক কুমার মাঝি বলেন কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যাদের জীবন দায়ী ওষুধ অত্যন্ত প্রয়োজন প্রতিনিয়ত তারও দাম এমন ভাবে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে তাদের জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এত বৃদ্ধি পেয়েছে মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠছে। বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ পেতে চাইছে। তাই দলনেত্রীর নির্দেশ তাঁরা আজকের এই প্রতিবাদ মিছিল করছেন।

ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন তাঁদের নেত্রী যখন যা নির্দেশ দেবেন তাঁরা তা অক্ষরে অক্ষরে পালন করে চলবেন। তাঁর নির্দেশেই এই প্রতিবাদ মিছিল করছেন তাঁরা। মিছিল শেষে একটি পথসভাও করা হয়। যে ভাবে জীবনদায়ী ওষুধের দাম কেন্দ্রের বিজেপি সরকার বাড়াচ্ছে তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। যা হু হুু করে বেড়ে চলেছে। না বছরে দু কোটি বেকারের চাকরি হয়েছে না ১৫ লক্ষ করে টাকা মানুষ পেয়েছে। এই ভাঁওতা বাজী সরকার আর চায়না বাংলার মানুষ।

একই ইস্যুতে শনিবার জামালপুরের বাকি ৭ টি অঞ্চল নিয়ে জামালপুর পুলমাথা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে প্রায় ৭০০০ কর্মী সমর্থকদের সাথে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা।

 

 

Related posts

করোনা ভাইরাসের সংক্রমণকে রুখতে অল্টারনেটিভ ডিউটি রাজ্যের দমকল কর্মীর

E Zero Point

মুখ্যমন্ত্রীর আবেদন: সতর্ক থাকুন, ভালো থাকুন

E Zero Point

লক ডাউন মানতে জোর ধরল গলসীর পুরসা গ্রামবাসী

E Zero Point

মতামত দিন