30/08/2026 : 5:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

চোরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি উদ্ধার ভাতারে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ৭ জুলাই ২০২১:


মঙ্গলবার গভীর রাতে ভাতার থানার পুলিশ টহলরত অবস্থায় ছিল বর্ধমান কাটোয়া রাস্তায়। এমন সময় একটি মোটর ভ্যান পুলিশকে দেখে দাড়িয়ে যায় এবং মোটর ভ্যান থেকে দুজন লাভ মেরেজ পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ ওই মোটর ভ্যান এর লোকজনের গতিবিধি দেখে সন্দেহ করে । এরপর ধাওয়া করে ওই লোক দুটিকে। কিন্তু লোক দুটিকে না পেলেও মোটর ভ্যান থেকে প্রচুর পরিমানের মোবাইলের টাওয়ার ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। প্রায় লক্ষাধিক টাকার ব্যাটারি উদ্ধার করে পুলিশ।

মোটর ভ্যান ও ব্যাটারি গুলিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ভাতার থানায়। ওই ব্যাটারি গুলি কোথা থেকে চুরি করা হয়েছে তার তদন্ত নেমেছে পুলিশ। মোটর ভ্যানটি বা কার সেনিয়ে তদন্ত নেমেছে পুলিশ। স্থানীয় মানুষজন পুলিশের এই অভিযানে খুশি হয়েছেন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Related posts

সুনীল মন্ডলের কুশপুত্তলিকা দাহ মেমারিতে

E Zero Point

হলদিবাড়িতে রােড-শাে করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

E Zero Point

ঐতিহ্যের আটচালায় স্বাস্থ্যশিবির মেমারিতে

E Zero Point

মতামত দিন