29/08/2026 : 6:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সুনীল মন্ডলের কুশপুত্তলিকা দাহ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেক্স– মেমারি, ২২ ডিসেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমানের প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মন্ডল অমিত শাহের হাত ধরে বিজেপি দলে যোগ দান করেছেন। সোমবার মেমারী শহরের তিনটি প্রাণ কেন্দ্রে যথাক্রমে বামুনপাড়া মোড় – চেকপোস্ট ও চকদীঘি মোড় এলাকায় মেমারী শহরের সাধারণ মানুষ অনৈতিকভাবে এই দলবদলের প্রতিবাদে সাংসদ সুনীল মণ্ডলের কুশ পূত্তিলাকা পুড়িয়ে অবিলম্বে তাঁর পদত্যাগ এর দাবী তুললেন।

মেমারি নাগরিক সমিতির পক্ষ থেকে যুব নেতা সৌরভ সাঁতরা জানান যে,  তৃণমূলের চিহ্ন দেখে ও মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলো। সুনীল মণ্ডল কে দেখে নয়।

তাই যদি তাঁর নীতি নৈতিকতা বোধ থাকে তবে সাংসদ পদে ইস্তফা দিয়ে বিজেপির প্রতীকে জিতে দেখাক ।তাই শহরবাসী কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানালো।

 

Related posts

প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু শিক্ষা বিষয়ে বর্ধমানে কর্মশালা

E Zero Point

প্লাসটিক বন্ধ করতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চেয়ারম্যানের প্রচার

E Zero Point

এনআইএ মামলায় অসুস্থতার পর পরিবহন সমস্যা দেখালেন ছত্রধর 

E Zero Point

মতামত দিন