26/02/2026 : 1:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – সেখ নূরুল হুদা, ২ এপ্রিল ২০২৫ :


পূর্ব বর্ধমান জেলার মেমারি চক্রের অন্তর্গত নদিপুর হরেন্দ্র কৃষ্ণ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন হল গত ২৬মার্চ।  জানা যায় ১৯৫৪ সালের ২২ শে মার্চ আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় এর পথচলা শুরু থেকে আজও ধারাবাহিকভাবে বিদ্যালয়ের গৌরব এবং ঐতিহ্যকে ধরে রাখার ধারক ও বাহক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষার সাথে যুক্ত প্রশাসনিক মহল সহ সকলে মিলে।

প্রতিষ্ঠা দিবস পালনের সাথে সাথে শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া নতুন কচিকাঁচাদের নবীনবরণ এবং বার্ষিক বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা পঠন পাঠনে এবং বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রেখেছে তাদের কে পুরস্কৃত করা হয়।

কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের ভাষায় সেই ঘাসের ছোট ছোট ফুলেরা রঙিন পোশাক পড়ে অনুষ্ঠান মঞ্চটিকে যখন নাচ, গান, আবৃত্তিতে ভরিয়ে তোলে তখন বিদ্যালয় প্রাঙ্গণের সামগ্রিক সাংস্কৃতিক পরিবেশটি বিশেষভাবে জমে উঠেছিল। শিক্ষার্থী আদিত্য ক্ষেত্রপাল, অন্বেষা ঘোষ, সুমাইয়া খাতুন, সৃজিত মুর্মু, নিলাশা হেমরম এদের হাসি মুখ এবং কথাবার্তাতেই অনুষ্ঠানের সমগ্র ছবিটি ফুটে উঠছিল।

উপস্থিত অভিভাবক অভিভাবকদের মধ্যে বাপি রায়, ভোলানাথ ঘোষ, পার্থ কর্মকার, লিনা চৌধুরী, বুলটি রায় সহ সকলেই খুবই আনন্দ উপভোগ করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহ শিক্ষক ডাক্তার টুডু সঙ্গে শ্রীকান্ত সরেন বিষ্ণু পাত্র।

বিদ্যালয়ের সমস্ত দিককে নজর রেখে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার চেষ্টা করেন শিক্ষিকা স্বপ্না ব্যানার্জি, চন্দনা পাল, পূর্ণিমা সরেন, শম্পা দেবনাথ। প্রধান শিক্ষক মতিউর রহমান শেখ জানান যে বর্তমানে হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য যে হলিস্টিক রিপোর্ট কার্ড এর কথা বলা হচ্ছে তাতে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে এই ধরনের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড গঠন-পাঠনের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ। এতে তাদের বিভিন্ন বিকাশের বৈশিষ্ট্য গুলিকে পরিমাপ করা যায় এবং বিদ্যালয়েরপ্রতি আকর্ষণ বৃদ্ধি করা যায়।

সারাক্ষণ উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানটিতে উৎসাহ দান করেন বিদ্যালয়ন পরিচালন কমিটিরসভাপতি শম্পা ঘোষ । তিনি সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানান এবং নদীপুর গ্রামে বিদ্যালয়টিকে এইভাবে এখনো সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রেযারা সহযোগিতা করেন সকলকে ধন্যবাদ জানান। তিনি জানান যে বিদ্যালয়ের এই সমস্ত কর্মকাণ্ডে তিনি নিজে এবং এলাকাবাসীও খুবই খুশি।

শিক্ষক বিষ্ণুপাত্র ছাত্র-ছাত্রীদের এই যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস দিনটির গুরুত্ব বুঝিয়ে বলেন এবং প্রতিষ্ঠা দিবস কি তা ব্যাখ্যা করেন। তিনি ছাত্র-ছাত্রীদের সামনে বলেন যে এখনকার মতো আগের শিক্ষাটা এত সহজলভ্য ছিল না। আজ থেকে বহু বছর আগে বিশেষ সম্মানীয় হরেন্দ্র কৃষ্ণ বাবুর পরিবারএই এলাকার শিক্ষার উন্নয়নেই বর্তমানের এই বিদ্যালয়ের ১১ বিঘার উপরে সম্পত্তি এবং দান করেন এবং এলাকার গুণীজনেরা,শিক্ষাশিক্ষানুরাগীব্যক্তিগণ সহযোগিতা করে এটাকেবর্তমান বিদ্যালয়েররূপ দিয়েছেন।

অভিজ্ঞ শিক্ষিকা স্বপ্না ব্যানার্জি জানান এই বিদ্যালয়েরসম্মান এবং ঐতিহ্যকে বজায় রাখা এবং এই পরিবেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বআমাদের সকলের। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজনে নিত্যদিনের ভাতের সাথে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের পাতে আলুর দম, মাংস, চাটনি এবং ল্যাংচার আয়োজন সকলের মুখে হাসি ফোটায়।

Related posts

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডের উদ্বোধন

E Zero Point

বল ভেবে বোম নিয়ে খেলতে গিয়ে গুরুতর আহত শিশু

E Zero Point

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মেমারিতে

E Zero Point

মতামত দিন