27/08/2026 : 12:21 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব: কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১৮ এপ্রিল ২০২১:


দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে এক তৃণমূল কর্মী পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সাবির আহমেদ অভিযুক্ত সুজাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান আরিফ আলি সহ তার দলবল। রবিবার দুপুরে আক্রান্ত তৃণমূল কর্মী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে প্রধান তার পথ আটকায় তাকে দল বিরোধী কার্যকলাপের নামে মিথ্যা অভিযোগ তুলে বেধড়ক মারধর করা হয় কার্ড দিয়ে তার বাম পা ভেঙে দেওয়া হয় শুধু তাই নয় আগ্নেয়াস্ত্র দেখানো হয় বলে অভিযোগ স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসলে আক্রান্ত ওই তৃণমূল কর্মীদের মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া না হয় বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীদের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন‌।

বিষয়টি নিয়ে কালিয়াচক থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আক্রান্ত তৃণমূল কর্মী সাবির আহমেদ জানাই সে কোনমতেই দল বিরোধী কাজ সাথে যুক্ত নয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রধান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মারধর করেছে

Related posts

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় আরও দুজনের ৭ বছরের কারাবাস

E Zero Point

গলায় খাবার আটকে মৃত ঠিকাকর্মী

E Zero Point

বিসর্জনের রাতে চলল পরপর গুলি

E Zero Point

মতামত দিন