27/08/2026 : 8:50 AM
আমার বাংলা

মেমারিতে বজ্রপাত কেড়ে নিল অষ্টম শ্রেণীর ছাত্রের প্রাণ

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১০ অগাষ্ট ২০২৪ :


শনিবার এক বালকের বজ্রপাতে মৃত্যু হলো মেমারিতে। মেমারির দু নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মির্জাপুর গ্রামে নিজের চাষ জমিতে বাবার জল খাবার দিতে গিয়ে মৃত্যু হল এক বালকের।
সহযোগিতার জন্য চাষের কাজে লিপ্ত ছিলেন পিতা সেই মতো অবস্থায় হঠাৎ বজ্রপাত হয় সেই বজ্রপাতে অসুস্থ হয়ে পড়েন পুত্র সৈয়দ আর্থিক হোসেন।

পরবর্তী সময়ে পার্শ্ববর্তী চাষীরা এবং গ্রামবাসীরা তড়িঘড়ি চিকিৎসার জন্য কুড়মুন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
কুড়মুন স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে বর্ধমান হসপিটালে চিকিৎসার জন্য রেফার করেন। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তাররা পরীক্ষা করে দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওখানে পোস্টমর্টেম করে বডি নিজের বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন।

জানা যায় মেমারি দু’নম্বর ব্লকে মির্জাপুর গ্রামে পিতার নাম আজগর হোসেন , মৃত ব্যক্তি শৈয়দ আর্থিক হোসেন বয়স আনুমানিক ১৪ বছর । বড় পলাশন হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। এই ঘটনাটি ঘটে আনুমানিক সকাল ১০ঃ৩০ মিনিট নাগাদ। এই খবর ছড়িয়ে পড়াতে গ্রামবাসীরা মর্মাহত। ছাত্র হিসাবে সৈয়দ আতিক হোসেন মেধাবী ছিল।

Related posts

এসএফআই কান্দি মহুকুমা কমিটির পক্ষ থেকে পথসভা

E Zero Point

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে মেমারির সমাজসেবীরা

E Zero Point

নতুন শিক্ষা নীতি বাস্তবায়ন

E Zero Point

মতামত দিন