27/08/2026 : 8:48 AM
খেলা

মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির উদ্যোগে একদিনের ফুটবল প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – মেমারি, ১০ অগাষ্ট ২০২৪ :


৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির উদ্যোগে দেবীপুর মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির পরিচালনায় এদিন ঝুমুর ঝুমটা নাচ, গান এবং আটটি টিমের ফুটবল খেলার আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাল পাহাড়িয়া উন্নয়ন সমিতির সহ-সভাপতি গণেশ দেহেরী। পূর্ব বর্ধমান মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির সহ-সভাপতি বলাই রায়, সম্পাদক সুকদেব পুজোর এছাড়াও মলয় রায় সখি ঘাটুয়াল এছাড়াও উপস্থিত ছিলেন মেমারি প্রেসক্লাবের সভাপতি নূর আহামেদ, সম্পাদক আনোয়ার আলি, সদস্য অতনু ঘোষ, তহসিন হোসেন সরকার ও সাহিদুল ইসলাম।

এদিন ফুটবল খেলায় বিজয়ী হন গান্টে মা রক্ষা কালী মালপাহাড়িয়া সংঘ, তাদের নগদ ৪৫০০/- ও চ্যালেঞ্জার ট্রফি
এবং বিজেতা বেচা একাদশ বর্ধমান এদের নগদ ৩৫০০/- রানার্স ট্রফি তুলে দেওয়া হয়। সাথে এলাকার দুস্থ ব্যক্তিদের হাতে বস্ত্র বিতরণ করা হয় মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে।

সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষতার সাথে পরিচালনা করেন পশ্চিমবঙ্গ মালপাহাড়িয়া উন্নয়ণ সমিতি ও পূর্ব বর্ধমান মালপাহাড়ি উন্নয়ণ সমিতির মুখ্য উপদেষ্টা শম্ভুনাথ গিরি।

Related posts

গুগল ডুডলে বাঙালি সাঁতারু আরতি সাহা

E Zero Point

ইন্দিরা গান্ধী স্মৃতি কাপ পূর্বস্থলীতে

E Zero Point

মেমারিতে ফুটবল প্রতিযোগিতায় জয়ী শ্যামনগর তরুণ সংঘ

E Zero Point

মতামত দিন