07/09/2026 : 3:36 AM
খেলা

ইন্দিরা গান্ধী স্মৃতি কাপ পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ :


ইন্দিরা গান্ধী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ইন্দিরা গান্ধী স্মৃতি কাপ একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত রায় দোগাছিয়া উচ্চ বিদ্যালয়ে. এদিন উপস্থিত ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পঞ্চায়েত প্রধান অপর্না চ্যাটার্জি, উপপ্রধান সবিতা ঘোষ, স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সুজিত ঘোষ সহ আরো অনেকে. এদিন এই খেলায় আটটি দল অংশগ্রহণ করে.

এদিন ফাইনাল খেলা মেমারি রাদ একাদশ সররা বনাম ফলহারি মিলন তীর্থ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা 0=0 শেষ হয়. ট্রাই বেকারে মেমারি রাদ একাদশ সররা ১-০ গোলে ফলহরি মিলন তীর্থ ক্লাবকে পরাজিত করে. খেলার ম্যান অফ দ্যা ম্যাচ তুষার হেমব্রম ঘোষিত হন.

Related posts

মেমারিতে চুণী কাপ ফুটবল প্রতিযোগিতা

ezeropoint +91 7797331771

৪৫ বলে সেঞ্চুরি

ezeropoint +91 7797331771

শেষ হলো গুসকরা প্রিমিয়ার লিগ ক্রিকেট সিজন-৩

ezeropoint +91 7797331771

মতামত দিন