26/02/2026 : 2:16 PM
আমার বাংলা

মহিলাদের স্বনির্ভর করার জন্য জামালপুর ব্লকের কর্মসূচী

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ১১ নভেম্বর ২০২৪ :


মৎস্য ও প্রাণী দপ্তরের উদ্যোগে ব্লক প্রাণী দপ্তরের পক্ষ থেকে আজ জামালপুর ব্লক অফিস থেকে ১০ টি স্বয়ম্ভর গোষ্ঠীর হাতে ১০ টি করে মোট ১০০ টি ছাগল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, ব্লক প্রাণী আধিকারিক ডা ইন্দ্রনীল বেড়া, প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, পাড়াতল ১ পঞ্চায়েতের উপ প্রধান উত্তম হাজারী সহ অন্যান্যরা।

মেহমুদ খাঁন বলেন আজ ব্লক অফিস থেকে ১০ টি গোষ্ঠী কে মোট ১০০ টি ছাগল প্রদান করা হয়। যার অর্থ মূল্য ৩ লক্ষ্য ৫৮ হাজার। আজ এই ছাগল গুলি দেবার সময় ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। এবং আগামী দুদিন বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন ব্লকের পক্ষ থেকেই দিয়ে দেওয়া হবে। ১৫ দিন পর একটি ভ্যাকসিন নিজেদের দিইয়ে নিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার জন্য নানা প্রকল্প রূপায়ণ করেছেন তারই মধ্যে এগুলি পড়ে। এই ছাগল প্রতিপালন করে গোষ্ঠীর মহিলারা অবশ্যই অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে পারবে।

Related posts

এখন থেকে দেড় মাস রাতে বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ! জেনে নিন বিকল্প রুট

E Zero Point

বর্ধমানের ঐতিহ্যবাহী শূলি পুকুরের নাম পরিবর্তন

E Zero Point

সমবায় ব্যাঙ্কগুলিকে বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের

E Zero Point

মতামত দিন