29/08/2026 : 6:53 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৮ সেপ্টেম্বর, ২০২০:


মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে মাজিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মাজিগ্রামে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো আজ। এই মিছিলে উপস্থিত ছিলেন মাজিগ্রাম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শতাধিক মুখোপাধ্যায় ও মাজিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বসিরউদ্দিন আহমেদ।

উক্ত মিছিলটি গোটা গ্রাম পরিদর্শন করে মাজিগ্রাম বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন মাজিগ্রাম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শতানীক মুখোপাধ্যায় । তিনি জানান কেন্দ্র সরকার সব সময় রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। তাই কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই মিছিল ও পথসভা।

Related posts

পশু পাচারকারীদের নিপীড়ন ও নিষ্ঠুরতা থেকে পশুদের মুক্ত করে সীমান্ত নিরাপত্তা বাহিনী

E Zero Point

খেলতে গিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু এক শিশু কন্যার

E Zero Point

গুল-ছাই দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ, ঠিকাদারকে আটকে রেখে বিক্ষোভ মেমারিতে

E Zero Point

মতামত দিন