15/07/2026 : 8:40 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নাবালিকা কিশোরী উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ,মন্তেশ্বর, ২২ নভেম্বর ২০২৪ :


এক নাবালিকা কিশোরীকে ভাতার থানার অন্তর্গত নাসিকগ্রাম থেকে উদ্ধার করে বর্ধমান চাইল্ড হোমে পাঠান মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে। বাবা মার সাথে অভিমান করে বাড়ি থেকে নিখোঁজ হওয়া মন্তেশ্বর এলাকার এক নাবালিকা কিশোরীকে ভাতার থানার নাসিগ্রাম এলাকা থেকে উদ্ধার করে বর্ধমান চাইল্ড হোমে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত একদিন আগে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় নাবালিকার নিখোঁজ এর বিষয়টি জানানো হয়। মন্তেশ্বর থানার পুলিশ তদন্ত নেমে বিভিন্ন গোপন সূত্র মারফত খবর নিয়ে ভাতার থানার নাসিগ্রাম এলাকায় ওই কিশোরী থাকার সন্ধান পায়।

পুলিশ জানায় শুক্রবার সকালে মন্তেশ্বর থানার পুলিশ ভাতার থানার পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার হওয়া কিশোরীকে আজ বর্ধমান চাইল্ড হোমে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।

Related posts

পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত ৪ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান

E Zero Point

বর্ধমান শহরে তৃণমূল কর্মী চিকো মন্ডলের স্মরণসভা

E Zero Point

কান্দি রনগ্রাম ব্রিজের বিকল্প সেতুর দাবিতে পদযাত্রা তৃণমূলের

E Zero Point

মতামত দিন