30/08/2026 : 12:20 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দি রনগ্রাম ব্রিজের বিকল্প সেতুর দাবিতে পদযাত্রা তৃণমূলের

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৮ অক্টোবর, ২০২০:


মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপরে অবস্থিত রনগ্রাম ব্রিজ। গত একমাস ধরে এই রনগ্রাম ব্রিজ বন্ধ, যার জেরে দৈনন্দিন সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। প্রতি বছর দুর্গাপূজো আগে রনগ্রাম ব্রিজ বন্ধ করা হয় বলে অভিযোগ করেছেন ইতি মধ্যেই বিরোধীরা। রনগ্রাম ব্রিজের পাশে বিকল্প ব্রীজের দাবিতে এবার পথে নামল কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে কান্দি রনগ্রাম ব্রিজ থেকে পদযাত্রা শুরু করে তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ রাজিব হোসেন, কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম সরকার সহ স্হানীয় তৃণমূল নেতৃত্বরা । কান্দি রনগ্রাম থেকে মিছিল শুরু করে পদযাত্রা করে বহরমপুর গিয়ে শেষ হবে এই পদযাত্রা। সোমবার পদযাত্রা শেষ করে মুর্শিদাবাদ জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে, ব্রীজের পাশে একটি বিকল্প সেতুর দাবিতে এই পদযাত্রা করা হয় রবিবার।

 

Related posts

মেমারি শহর ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলন

E Zero Point

উৎসবের মরশুমে রক্ত সংকট সামাল দিতে পান্ডুয়ায় রক্তদান শিবির

E Zero Point

পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গর্ভবর্তী ও শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ

E Zero Point

মতামত দিন