27/08/2026 : 2:51 PM
আমার বাংলা

মঙ্গলকোট থানার বড় সাফল্যঃ ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ীর ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – মঙ্গলকোট, ২ ডিসেম্বর ২০২৪ :


গত ২৯ নভেম্বর রাত্রি ৮-৩০ নাগাদ মঙ্গলকোট থানার অন্তর্গত কৈচর ফাঁড়িতে একটি অভিযোগ আসে যে, কাটোয়া থানার অন্তর্গত এক মোটর ভ্যান চালক, যিনি কাটোয়ার একটা কোম্পানির চানাচুর বিভিন্ন দোকানে ডেলিভারি করেন I সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ যখন কাটোয়া-বর্ধমান রোড ধরে নিগনের দিক থেকে কাটোয়ার দিকে ফিরছিল, তখন শীতলগ্রাম ক্যানেল এর কাছে কয়েকজন দুষ্কৃতি জোরপূর্বকতাঁকে আটকান এবং তাঁর কাছে থাকা ব্যবসার আদায়কৃত ১ লক্ষ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালিয়ে যায় ।

খবর পাওয়া মাত্রই কৈচর ফাঁড়ি এবং মঙ্গলকোট থানার পুলিশ তৎপরতার সাথে তদন্তে নেমে পড়ে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন এবং সেইসঙ্গে ওই মোটর ভ্যান চালককে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই মোটর ভ্যান চালকই লোভের বশসবর্তি হয়ে তার মালিকের টাকা আত্মসাৎ করার জন্য ছিনতাই এর মত একটি গল্প রটিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল।

জেরার মুখে স্বীকার করে যে ওই টাকা সে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। মঙ্গলকোট থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে। চানাচুর মালিকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মোটর ভ্যান চালক গৌতম রায়কে গ্রেপ্তার করে  কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Related posts

বিশ্বাসঘাতকতা দিবসে মোদী-শাহর কুশপুত্তলিকা দাহ মেমারিতে

E Zero Point

মৃত্যুর আগেই পারলৌকিক ক্রিয়ার দায়িত্ব অর্পণঃ মেমারিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষকের অভিনব উদ্যোগ

E Zero Point

করোনা টেষ্ট করুন, বিনামূল্যে ২ কিলো আলু নিয়ে যান

E Zero Point

মতামত দিন