12/07/2026 : 4:11 PM
আমার দেশ

কলেজে ছাত্রদের মানসিক সুস্থতা ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২১ ডিসেম্বর ২০২৪ :


শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কালশিতে কবি নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজে  ছাত্রদের মানসিক সুস্থতা ও স্বাস্থ্য বিষয়ক মনোজ্ঞ এক আলোচনা বিষয়ক অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও এদিন  কলেজের পত্রিকা অন্বেষার তৃতীয় বর্ষ সংখ্যা প্রকাশিত হয়।

কবি নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর অনুষ্ঠান মঞ্চে আগত বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয়। সকলে প্রদীপ প্রজ্জ্বলন করে আলোচনা চক্রের উদ্বোধন করেন।

কলেজ পত্রিকা অন্বেষার আবরণ উন্মোচন করেন মেমারি কলেজের জনপ্রিয় অধ্যাপক অনুপম গড়াই। এরপর একে একে সকল বক্তাই তাদের বক্তব্য পেশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা সত্যপ্রিয় রায় কলেজের অধ্যক্ষ ডঃ সুবীর নাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Related posts

ভারতীয় প্রতিষ্ঠানগুলির সাহিত্যে আন্তর্জাতিক মানের বিভিন্ন পুরস্কার দেওয়া উচিত : প্রধানমন্ত্রী

E Zero Point

বিগত তিন বছরে নতুন মেডিকেল কলেজ

E Zero Point

রাজ্য জুড়ে বিশেষ মিডিয়েশন ক্যাম্পেইনে মিটছে হাজার হাজার গুরুত্বপূর্ণ মামলা

E Zero Point

মতামত দিন