29/08/2026 : 1:17 AM
আমার বাংলা

কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ, নিজস্ব সংবাদ, মেমারি, ২৪ জানুয়ারি ২০২৫ :


বৃহস্পতিবার মেমারি ২ নং ব্লকের পাহাড়হাটি গোলাপমনি হাইস্কুল মাঠে পাহাড়হাটী শিশু তীর্থ কেজি স্কুলে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী পালনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করেন সহকারী প্রধান শিক্ষিকা মীরা মন্ডল, শিক্ষিকা কমলা ঘোষ, অলোক কুমার ঘোষ, অমিত কুমার ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা।

এদিন একটি বর্ণাঢ্য প্রভাত ফেরীর আয়োজন করা হয়। পরে  ক্রীড়া অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ বলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা না বলে আমরা ক্রীড়া অনুষ্ঠান বলি কারণ নিয়ম অনুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছে নিতে হলেও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকে পুরস্কার।

সমগ্র ক্রীড়া অনুষ্ঠানটি সুনিপুন দক্ষতার সাথে পরিচালনা করেন এক্স আর্মি সভ্যচাঁদ মুর্মু, চিন্ময় মুখার্জী সহ অন্যান্যরা।

 

Related posts

দেখে নিন মেমারি পৌরসভার ১৬টি ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি ও বুথ সভাপতিদের নামের তালিকা

E Zero Point

মন্তেশ্বর ব্লকে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাস

E Zero Point

শক্তিগড়ে শ্যুটআউট : দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝড়া দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা

E Zero Point

মতামত দিন