07/09/2026 : 5:16 AM
আমার দেশ

আবার মেমারিতে গাঁজা উদ্ধার!!! গ্রেপ্তার ২

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৪ জানুয়ারি ২০২৫ :


আবার মেমারিতে গাঁজা উদ্ধার।এবার ৩১ কেজি গাঁজা উদ্ধার। গ্রেপ্তার ২ জন।মেমারি থানার পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মেমারি থানার অন্তর্গত মেমারি ২ ব্লকে রাইবাটি মোড় এলাকায় একটি নিসান ম্যাগনাইট গাড়ি আটক করে পুলিশ।

তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৩১ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় গাড়ির মধ্যে থাকা দুজন ব্যক্তিকে। যার মধ্যে একজন কলকাতার বাসিন্দা এবং অন্যজন মুর্শিদাবাদের।

মেমারি থানা সূত্রে জানা যায় ধৃত দুজনকেই শুক্রবার জেলা আদালতে পেশ করা হবে ও তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে।

ঘটনা স্থলে উপস্থিত ছিলেন মেমারি ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচাৰ্য ,
পূর্ব বর্ধমান জেলা এস ডি পি ও সদর দক্ষিণ অভিষেক মন্ডল, সি আই মেমারি সার্কেল বিশ্বজিৎ মন্ডল , মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস ও সাতগাছিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সামাউর রহমান।

 

Related posts

পরপর ৩টি বিস্ফোরণ! ঝলসে গেল সুরতের ওএনজিসির প্ল্যান্ট

ezeropoint +91 7797331771

জাতীয় প্রেস দিবস : জেনে নিন কেন পালন করা হয় দিনটি

ezeropoint +91 7797331771

দেশে এবার বিশ্বমানের প্রিমিয়াম গ্রেড পেট্রোল

ezeropoint +91 7797331771

মতামত দিন