13/07/2026 : 4:00 AM
আমার বাংলা

বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে চাঁদের হাট

জিরো পয়েন্ট নিউজ কলকাতা, ২৯ জানুয়ারি ২০২৫ :


প্রতি বছরের মতো এ বছরও অনেক মনোনীত ব্যক্তিকে বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হয় গত  ২৫ জানুয়ারী শনিবার।  ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালনায় বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ এর প্রতিষ্ঠানের কর্ণধার নঈম আলম জানান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের এই গুণী জনদের সম্মান জানাতে পেরে তিনি নিজে সম্মানিত বোধ করছেন।

বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন টলিউড ও খাদান ছবির প্লেব্যাক গায়ক, সুরকার – ঈশান মিত্র, ভারতীয় ফিল্ম ও খাদান ছবির মিউজিক কম্পোজার – নিলায়ন চ্যাটার্জি, ফরএভার মিসেস ইউনিভার্স ২০২৪ – শ্রীমতি পারোমী গোস্বামী, প্রখ্যাত অভিনেতা ও মডেল নীল রামিজ, রাজনীতিবিদ ও সমাজকর্মী শ্রী ঝন্টু দে, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট রনিথজ মেকওভার, যুগশঙ্খ সংবাদপত্রের সম্পাদক চিন্ময় কুমার দাস, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য মিতান্বীতা রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইংরাজি সাহিত্যের কবি ও শিক্ষকড. স্বপন কুমার নাথ, প্রখ্যাত রেডিও জকি এবং সঞ্চালক আরজে শান্তনু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সি ই ও  নঈম আলম , উপস্থাপক ও টিভি উপস্থাপক শ্রীমতি লাবণ্য দত্ত ও পিআর ডিরেক্টর মিস শর্মিষ্ঠা বিশ্বাস অনুষ্ঠানের সকল পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিন খবর বর্ধমান নিউজ পোর্টালের কর্ণধার সেখ সামিনকে উদ্যোক্তাদের পক্ষ থেকে মিডিয়া পার্টনার হিসাবে সম্মানিত করা হয়।

Related posts

বন্ধ রাইস মিলের যন্ত্রাংশ চুরি মেমারিতে, গ্রেপ্তার ১৬

E Zero Point

জামালপুরে উপমা বহুমুখী মহিলা সমবায় সমিতির ত্রাণবিলি

E Zero Point

সাংবাদিকের জন্মদিন পালন আদিবাসী শিশুদের সাথে

E Zero Point

মতামত দিন