26/08/2026 : 8:08 PM
আমার বাংলা

কলকাতায় লক্ষাধিক টাকা ও গহনা চুরিঃ মেমারিতে পুলিশের হাতে পাকড়াও

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ৯ ফেব্রুয়ারি ২০২৫ :


শনিবার মেমারি থানার পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক দুষ্কৃতিতে গ্রেপ্তার করে লক্ষাধিক টাকা ও গহনা উদ্ধার করে। জানা যায় কলকাতার লেকটাউন থানা এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা, গহনা চুরি করে এক দুষ্কৃতি বর্ধমানের উপর দিয়ে পালিয়ে যাবার আগেই লেকটাউন থানা থেকে প্রাপ্ত পুলিশি তথ্যের ভিত্তিতে মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের তৎপরতায় পুলিশ পালসিটে গাড়ি আটকে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে।

গাড়িতে তল্লাশি করা হয় ও ধৃত দুষ্কৃতির হেফাজত থেকে চুরি যাওয়া ৪ লক্ষ টাকা নগদ, প্রায় ১০০ গ্রাম সোনা, রূপার গহনার সম্পূর্ণ সেট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় লেকটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) এর কাছ থেকে মেমারি থানার কাছে খবর আসে যে একজন উবার চালক নাকি একটি বাড়ি থেকে প্রায় ৫ লক্ষ টাকা নগদ, সোনা ও রূপার গহনা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস চুরি করে তার উবার গাড়ি নিয়ে বর্ধমানের দিকে পালিয়েছে।

লেকটাউন থানায় ৮.২.২০২৫ তারিখে ৩৭/২৫ নম্বর মামলা দায়ের করা হয়েছে, ধারা ৩৩১(৪)/৩০৫ বিএনএ মেমারি থানার এ এস আই চয়ন সামন্ত এবং তার টিম পালসিটে গাড়িটিকে (WB04H1483) আটকান। অভিযুক্ত চালক দিলীপ মাহাতো (৩০ বছর), পিতা গারবু মাহাতো, ওয়ার্ড নং ১১, রতোয়ারা, বিন্দওয়ারা, দেওরিয়া, থানা কাত্রা, মুজাফফরপুর, বিহারের বাসিন্দা, তাকে আটক করেন। আসামীর তল্লাশিতে ৪ লক্ষ টাকা নগদ, প্রায় ১০০ গ্রাম সোনা, রূপার গহনার সম্পূর্ণ সেট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


লেকটাউন থানা এর তদন্তকারী অফিসার এস আই তাপস রায় মেমারি থানায় আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, উদ্ধার হওয়া সমস্ত জিনিস লেকটাউন থানার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা  হয় মেমারি থানার পক্ষ থেকে।

 

Related posts

মন্তেশ্বরে খরি নদীতে তলিয়ে নিখোঁজ চাষী

E Zero Point

ধর্মঘট সফল করতে রাস্তায় নামল সিপিআইএম এবং কংগ্রেস কর্মীরা

E Zero Point

ক্যানেলের বাঁধ কেটে জল বের করার ব্যবস্থা করা হবে, এলাকা পরিদর্শনে এসে আশ্বাস প্রশাসনিক অধিকারিকদের

E Zero Point

মতামত দিন