08/09/2026 : 2:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে খরি নদীতে তলিয়ে নিখোঁজ চাষী

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, মন্তেশ্বর, ৬ অগাষ্ট ২০২১:


ধানের বীজ নিয়ে নদী সাঁতরে নদীর ওপারের নিজের জমিতে ধান রোওয়ার জন্য যাওয়ার সময় ভরা খরি নদীতে তলিয়ে নিখোঁজ এক ব্যক্তি। নিখোঁজ ওই ব্যক্তির নাম সাহাদৎ মোল্লা। বাড়ি শুশুনিয়া পঞ্চায়েতের অন্তর্গত ভোজপুর এলাকায়।

এ দিন শুক্রবার সকালে মন্তেশ্বর থানার অন্তর্গত ভোজপুর এলাকা দিয়ে বয়ে গেছে খড়ি নদী খড়ি নদীর ওপারে সাহাদৎ বাবুর বেশ কিছু চাষের জমি রয়েছে, বর্ষার মধ্যেই চাষের কাজের জন্য ধানের বীজগুলিকে নিয়ে সাঁতরে নদী পাড়ের সময় ভরা নদীতে তলিয়ে নিখোঁজ হয়ে যান তিনি।

এর পরই মন্তেশ্বর থানায় খবর দেওয়া হলে মন্তেশ্বর থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাথে যোগাযোগ করে। কালনা থেকে এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এরপরই খড়ি নদীতে নিখোঁজ ব্যক্তির খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিন শুক্রবার দুপুর পর্যন্ত ওই ব্যক্তি খোঁজ পাননি তাঁরা।

 

Related posts

কেতুগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার

ezeropoint +91 7797331771

মসজিদে ইমামদের হাতে ইফতারের সামগ্রী মেমারিতে

ezeropoint +91 7797331771

আসানসোলের বিশিষ্ট সাহিত্যিক শান্তিময় বন্দ্যোপাধ্যায় প্রয়াত

ezeropoint +91 7797331771

মতামত দিন