26/08/2026 : 3:53 PM
ক্রিকেটখেলা

ক্রিকেটার সাগর আলিকে সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ :


মেমারিতে ফিরতেই সাগর আলীকে ঘিরে উচ্ছ্বাস মেমারিবাসীর। হুট খোলা জিপে বর্ণাঢ্য শোভাযাত্রার পর সংবর্ধনা জানানো হলো বাংলার গর্ব সাগর আলিকে । মুম্বাইয়ের মাটিতে বিপুল জনপ্রিয় ট্রিট প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে রেকর্ড গরলেন বাংলার ছেলে সাগর আলী। ৪৯৩ রান করে তিনি সিরিজ সেরা । বছর ২৭ এর এই সাগর আলী পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা গ্রামের বাসিন্দা। এই খবর প্রকাশ রাখতেই আনন্দের হাওয়া বইতে শুরু করে মেমারিতে ।

মঙ্গলবার তাঁর বাসভবনেও ছিল জনজোয়ার। এদিন বেলায় মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা পৌঁছে গেল সাগর আলির বাড়িতে সেখানে তাঁকে উত্তরীয় ও পুষ্পস্তবক, মেমন্টো দিয়ে শুভেচ্ছা জানান সংস্থা সভাপতি সেখ আসরাফুল ইসলাম। তিনি বলেন সাগর আলি দেখিয়ে দিল গ্রাম থেকেও বড় স্বপ্নদেখা যায়। মায়ানগরী মুম্বাইতে সেরা খেলোয়াড়ের তকমা নিয়ে সে গ্রামে ফিরেছে। আগামী প্রজন্মকে পথ দেখাবে সাগর আলি।

 

Related posts

সেরেনা উইলিয়ামস ইউএস ওপেন কোয়ার্টার-ফাইনালে

E Zero Point

সুব্রত কাপ ২০২৬ : বামুনিয়া উচ্চ বিদ্যালয়ের নজর কারা সাফল্য

ezeropoint

পুকুরে স্নান করতে গিয়ে ব্যাডমিন্টন খেলোয়াড়ের মৃত্যু

E Zero Point

মতামত দিন