12/07/2026 : 6:55 PM
আমার দেশ

মেমারিতে উদ্বোধন হতে চলেছে আমাদপুর সমবায় হিমঘর

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ :


মেমারি শহরের প্রাণকেন্দ্রে এক সময় ছিল সারদা কোল্ড স্টোরেজ। বিভিন্ন কারণে সেটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গিয়েছিল। আগামীকাল শুক্রবার ২৮ ফেব্রুয়ারি আমাদপুর সমবায় হিমঘর নামে শুভ উদ্বোধন হতে চলেছে।

জানা যায় আমাদপুর ইউনিয়ন কো অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের নতুন ইউনিটি আমাদপুর সমবায় হিমঘর মেমারি বামুনপাড়া মোড়ে সারদাপল্লীতে আগামীকাল উদ্বোধন হবে এবং আগামী ১ মার্চ ২০২৫ শনিবার থেকে শুরু হবে লোডিং এর কাজ।

আমাদপুর সমবায় সমিতির পক্ষ থেকে এলাকার সকল সদস্য, কৃষক বন্ধু ও ব্যবসায়ী বন্ধুদের জাননো হয়েছে আমাদপুর সমবায় হিমঘরে চাষীদের উৎপাদিত ফসলের গুণগত মান অক্ষুন্ন রেখে সংরক্ষণ করার দায়িত্ব পালনে কর্তৃপক্ষ অঙ্গীকার বদ্ধ। এদিন আমাদপুর সমবায় হিমঘরে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে পূজা অর্চনা ও হোমযজ্ঞ।

Related posts

দেখে নিন কোন ছটি শহর থেকে কলকাতায় আসবে না বিমান, সাময়িক নিষেধাজ্ঞা জারি

E Zero Point

জৈব পচনশীল বর্জ্য থেকে বিজয়পুরের এনএফএল সার উৎপাদন করবে

E Zero Point

দেশে ৩.৬ কোটির কাছাকাছি করোনার নমুনা পরীক্ষা হয়েছে

E Zero Point

মতামত দিন