22/07/2026 : 7:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে নারী দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ –  রাহুল রায়,কাটোয়া, ৮ মার্চ ২০২৫ :


আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েত অফিসে। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় করুই গ্ৰাম পঞ্চায়েতের সভাকক্ষে‌। অনুষ্ঠান শুরুর আগে একদিন পদযাত্রা অনুষ্ঠিত হলো করুইগ্ৰামে‌।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরামর্শদ্বাতা শ্রাবণী দাস,করুই গ্ৰাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক মলয় দাস,করুই গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান রুমা বিবি খাঁ,করুই গ্ৰাম পঞ্চায়েতের সদস্য সুকেশ চ্যাটার্জী,মোনালিসা সংঘের চেয়ারম্যান তপতী ঘোষাল সহ অন্যান্যরা।

এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পঞ্চায়েতের কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য,গ্ৰামীণ সম্পদ কর্মী এবং এলাকাবাসীরা। নাচ,গান,কবিতা করলেন এলাকার ছেলে-মেয়েরা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে ছেলে-মেয়েদের হাতে উপহার হিসেবে একটি করে পেন তুলে দেওয়া হয় মোনালিসা সংঘের পক্ষ থেকে। পঞ্চায়েতের এইরকম অনুষ্ঠান হওয়ার জন্যে খুশী সকলেই।

 

Related posts

ভাই বোনে মোবাইল নিয়ে ঝগড়াঃ বিষ পান করে আত্মঘাতী বোন

E Zero Point

কৃষক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী মনসুক মান্ডব্য

E Zero Point

সেফ ড্রাইভ সেভ লাইফ শিবির গলসিতে

E Zero Point

মতামত দিন