31/08/2026 : 12:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জীবনদীপ বৃদ্ধাশ্রমে হোলির রঙে আনন্দের পরশ

জিরো পয়েন্ট নিউজ –  কুনাল চট্টোপাধ্যায়, জামালপুর, ১৫ মার্চ ২০২৫ :


ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ও পার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাঁচড়া অঞ্চলে অবস্থিত জীবনদীপ বৃদ্ধাশ্রম। যেখানে দিন কাটে ২৫ থেকে ৩০ জন আবাসিকের, যাদের অধিকাংশই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকিত্বের অন্ধকারে হারিয়ে গেছেন। জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয় পেয়েছেন এই বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরগুলোতে।

কিন্তু এই বসন্ত উৎসব তাঁদের জন্য বয়ে আনল এক চিলতে আনন্দের আলো। স্থানীয় পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ের উদ্যোগ ও আবাসন কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত হলো হোলি উৎসব। আবাসনের প্রাঙ্গণ রঙিন হয়ে উঠল আবিরের রঙে, মুখে ফুটল একরাশ হাসি।

আনন্দের রং ছড়িয়ে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নৃত্যের তালে। আবাসিকদের মুখে মিষ্টির স্বাদে মিশে গেল উৎসবের মাধুর্য। নূরাইয়া আসমিনের (রিঙ্ক) ও পাঁচড়া পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বার্থ কর্মাধ্যক্ষ সেখ সামাদতের উপস্থিতি ও সবার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া যেন তাঁদের জীবনে একটু উষ্ণতার পরশ এনে দিল।

পরিবারের সান্নিধ্য হারালেও এদিন তাঁরা খুঁজে পেলেন ভালোবাসা ও সম্মানের স্পর্শ। হোলির এই আয়োজন যেন তাঁদের মনে জাগিয়ে তুলল নতুন আশার আলো। পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে বলেন ওরা পরিবার পরিজন ও সন্তানদের ছেড়ে সারা বছর একাকিত্বের মধ্যেই কাটায় তাই আজ হোলির দিনে উনাদের একটু বাড়তি আনন্দ দেবার জন্য সারাদিন উনাদের সাথে কাটালাম।

জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে যে কাজ করেছে তা প্রশংসনীয় বিকাশের এমন ভাবনা চিন্তাকে সাধুবাদ জানাই। পঞ্চায়েত প্রধানের এমন ভাবনাচিন্তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Related posts

ভাতারে একই জায়গায় পর পর দুদিন পথ দুর্ঘটনা

E Zero Point

ধর্মমত নির্বিশেষে দু্ঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ মেমারিতেে

E Zero Point

সাংবাদিক বৈঠকে গণমাধ্যমকে মুখ্যমন্ত্রী কী বললেন…

E Zero Point

মতামত দিন