16/07/2026 : 8:13 PM
অন্যান্য

মৃত বাবা-মায়ের মূর্তি নদীর পাড়ে, শেষমেশ স্থান হলো থানায়

জিরো পয়েন্ট নিউজ –  কুনাল চট্টোপাধ্যায়, জামালপুর, ১৫ মার্চ ২০২৫ :


নচিকেতার জনপ্রিয় গানের সেই করুণ বাস্তবতা যেন মূর্ত রূপ পেল পূর্ব বর্ধমানের জামালপুরে। যেখানে একসময় সন্তান ছিল তাদের সকল আশা-ভরসার কেন্দ্র, আজ সেই সন্তানই তাদের স্মৃতিচিহ্ন অবহেলায় ফেলে রেখে গেল নদীর ধারে। সম্প্রতি জামালপুরের দামোদর নদীর পাড়ে ঘটে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। দোলপূর্ণিমার দিনে এক মোটর ভ্যানে করে দুটি মূর্তি এনে নদীর তীরে ফেলে যান এক ব্যক্তি। মূর্তি দুটি ছিল মৃত বাবা-মায়ের, যা দেখে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি রায়না থানার শ্যামসুন্দর এলাকা থেকে এসেছেন এবং স্বপ্নাদেশ পেয়েই নাকি বাবা-মায়ের মূর্তি নদীর পাড়ে রেখে যাচ্ছেন! তার এহেন অদ্ভুত যুক্তি শুনে স্থানীয়দের বিস্ময়ের শেষ থাকে না। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত, কেনই বা এমন কাজ করা হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এমন অমানবিক ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, আধুনিক সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়বদ্ধতা কি এতটাই কমে গেছে? মৃত বাবা-মায়ের স্মৃতিচিহ্নের প্রতি এমন অবহেলা, এমন নির্মম পরিণতি দেখে নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। বৃদ্ধ বয়সে বাবা-মায়ের প্রতি সন্তানের এই নির্দয় মনোভাব একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে সমাজের চরম অবক্ষয়ের চিত্র তুলে ধরে।

এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সমাজের এক গভীর সংকটের প্রতিফলন। যেখানে একসময় বাবা-মা সন্তানের জন্য নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেন, সেই সন্তানই একদিন তাদের মূল্য হারিয়ে ফেলে। এখন দেখার, এই ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নেয় এবং এর পেছনে সত্যিই কোনো আইনভঙ্গের ঘটনা রয়েছে কি না। তবে একথা নিশ্চিত, নচিকেতার গানের কথাগুলো আজ আর শুধুই গানের লাইন নয়, বরং এক কঠিন বাস্তব চিত্র!

জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আজকের দিনে এমন ঘটনা কাম্য নয় পরিবারের বাবা-মার স্থান হচ্ছে সবার উপরে তাসে জীবিত হোক বা মৃত। কে বা কার যেই এই কাজ করে থাকুক না কেন খুব অন্যায় করেছে আমি চাই যারা বাবা মায়ের মৃত মূর্তি প্রতিস্থাপন করার পর এভাবে ফেলে দিয়ে গেছে তারা আবারও সেই মূর্তি ফিরিয়ে নিয়ে গিয়ে পুনরায় প্রতিস্থাপন করুক এটাই আমি চাই।

Related posts

শোভনকে একঘরে করতেই তুঘলকি সিদ্ধান্ত!

E Zero Point

সামজিক দূরত্ব ভুলে, করোনা ভয় কাটিয়ে মদের দোকানের সামনে লাইন মেমারির চেকপোষ্টে

E Zero Point

দেশের সঙ্কটময় পরিস্থিতে মহান আদর্শের জন্যে আত্মোৎসর্গকারী প্রতীকী – দধীচি

E Zero Point

মতামত দিন