29/08/2026 : 7:39 PM
RAMDAN2025আমার বাংলাট্রেন্ডিং নিউজ

মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৫ মার্চ ২০২৫ :


খুশীর ঈদ সবার হোক- পবিত্র রমজানে মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাছাই করা রোজদারদের যারা এই রোজার মাসে ভালো ইফতার সামগ্রী জোগাড় করতে পারে না তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছে মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

ইফতার সামগ্রী প্রদানের দ্বিতীয় অধ্যায়ে ইফতার সামগ্রী প্রদান করা হলো পূর্ব বর্ধমান জেলার মেমারির কেজা গ্রামে। ৫০ জন রোজদারকে ইফতার সামগ্রী প্রদান করা হয় এদিন।

মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে দীক্ষিত তাঁদের সদস্যরা। তাই খুশীর ঈদ হোক সবার এই কর্মসূচীর মাধ্যমে একদিকে যেমন রোজদারদের ইফতার সামগ্রী প্রদান করা হচ্ছে অন্যদিকে ২০০ জন মা কে নতুন শাড়ি উপহার দেওয়া হবে।

Related posts

মঙ্গলকোট থানার সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচী নতুনহাট বাজারে

E Zero Point

সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের ১৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

E Zero Point

প্রকৃত আমফান ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় না আসার অভিযোগে বিজেপির ডেপুটেশন ভাতারে

E Zero Point

মতামত দিন