03/08/2026 : 4:11 AM
RAMDAN2025ট্রেন্ডিং নিউজ

ঈদের খুশি উপহার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ –  মেমারি, ২৪ মার্চ ২০২৫ :


শুরু হয়েছে রমজান মাস। এই রমজান মাসে মুসলিম ধর্মের মানুষেরা তাদের সাধ্যমত একমাস ব্যাপী রোজা রাখেন তারপর ঈদ উৎসবে শামিল হয়।

খুশির ঈদে সকলের আনন্দ যাতে সমান হয় সেই দিকে লক্ষ্য রেখে পূর্ব বর্ধমান জেলার মেমারির সম্প্রীতি ঐক্যের সদস্যরা এগিয়ে এলেন অসহায় রোজদার মানুষদের সাহায্য করার জন্য।

রবিবার মেমারি ইছাপুর মাঠে মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্খা সম্প্রীতি ঐক্য ও ফেসবুক গ্রুপ  মিলন পরিবারের যৌথ উদ্যোগে সকালে ২৩০ জন রোজদারকে ইফতারি খাদ্য সামগ্রী ও ঈদের জন্য বস্ত্র প্রদান করা হয়।

এছাড়াও এদিন বিকালে সম্প্রীতি ঐক্য ও মিলন পরিবারের সদস্য ও রোজদারদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের সময় বিশ্ব শান্তি ও প্রতিটি মানুষেপ জন্য সুখ সমৃদ্ধির প্রার্থণা করা হয়।

সম্প্রীতি ঐক্য ও মিলন পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাঁদের সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এই ধরনের কর্মসূচী আগামীতেও চলবে।

Related posts

কেতুগ্রামে সামন্ত পরিবারের কালিপুজো এবার ১৭৮ বছরে পড়লো

E Zero Point

দেখে নিন কোন স্টেডিয়ামে খেলা হবে জাতীয় গেমস

E Zero Point

ধনতেরাস – কোনটা কিনতে হবে, কোনটাতে না!!!

E Zero Point

মতামত দিন