26/02/2026 : 5:45 PM
আমার দেশ

ক্ষুদেদের নিয়ে অঙ্ক ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ –  মেমারি, ২৪ মার্চ ২০২৫ :


রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এ  আর্যভট্ট অ্যাবাকাস কিড জি মেমারির উদ্যোগে অ্যানুয়াল মিট ২০২৫ এর আয়োজন করা হলো। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রায় পাঁচশো ছাত্র-ছাত্রী সহ অভিভাবক ও অভিভাবিকা অংশগ্রহণ করেন।

ক্যুইজ, ড্রয়িং, স্পিড রাইটিং, গোল্ডেন টেস্ট,, হ্যান্ডরাইটিং, কে হবে সুপার মম বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেক বিভাগের অংশগ্রহণকারীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

এছাড়া রাজ্য ও জেলা স্তরে এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগিতায় যারা ভালো ফল করেছে তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।


উদ্যোক্তারা জানান বর্তমানে ছাত্র-ছাত্রীদের ভয়ের অর্থাৎ ভীতির বিষয় অংক। মাইন্ড মন্ত্রের তত্ত্বাবধনাে আর্যভট্ট অ্যাবাকাস কিড জি মেমারি প্রশিক্ষণ কেন্দ্রে অত্যন্ত সহজ সরলভাবে বিভিন্ন পদ্ধতিতে অংক শেখানো হয়।
যা বাচ্চাদের মন থেকে অংকের ভীতি দূর করতে বিশেষভাবে সাহায্য করে।

শুধু অংকই নয় মানসিক বিকাশ হটাতে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আজকের এই প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের সাথে সাথে তাদের অভিভাবক অভিভাবিকারাও অংশগ্রহণ করেন।

Related posts

পরেশ রাওয়ালের বাঙালি বিদ্বেষী মন্তব্যকে ধিক্কার জানাচ্ছে স্বরাজ ইন্ডিয়া

E Zero Point

কত্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজের পা থমকে গেল

E Zero Point

কৃষিভিত্তিক ব্যবসার উদ্যোগ পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন