14/09/2026 : 12:44 PM
কৃষ্টিবিনোদন

বৈশাখী আড্ডা মেমারির বিজরা গ্রামে

জিরো পয়েন্ট নিউজ, পার্থসখা অধিকারী, ৪ মে ২০২৫ :


মোবাইল সর্বস্ব সাংস্কৃতিক অবক্ষয়ের যুগে মেমারির বিজরা গ্রামে আজ সন্ধ্যায় “বৈশাখী আড্ডা” -র মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো আরও এক সুস্থ সাংস্কৃতিক সংগঠন “মরুজ”।

রবিবার সন্ধ্যায় বিজরা বারোয়ারী তলায় বৈশাখী আড্ডা শীর্ষক অনুপম সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় মরুজ।

এই অনুষ্ঠানে অতীত দিনের নাট্য ব্যক্তিত্বদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, উদ্বোধনী সংগীত, আবৃত্তি – নৃত্য – সঙ্গীত, শ্রুতি নাটক ‘তামাক সেবনের অপকারিতা’ এবং দুটি ছোট নাটক ‘ মনোজ মিত্রের তেতুঁল গাছ ও সুকুমার রায়ের রাজার অসুখ’ পরিবেশিত হয়।

সামগ্রিক অনুষ্ঠান জুড়ে বিজরা গ্রামের একঝাঁক তরুণ – তরুণীর আন্তরিকতা বহিরাগত অতিথিদের মুগ্ধ করে। মরুজ -এর কর্ণধার পার্থ প্রতিম বসু জানান, এই ধরণের কর্মসূচি আগামীদিনে তারা প্রতি গ্রামে গ্রামে করার চেষ্টা করবে।

Related posts

বিশেষ চাহিদা সম্পন্নদের র‍্যাম্প শো

ezeropoint +91 7797331771

উত্তরবঙ্গে রবীন্দ্র নজরুল মুখী উৎসব

ezeropoint +91 7797331771

‘স্বপ্নছন্দম’ এর সাংস্কৃতিক অনুষ্ঠান

ezeropoint +91 7797331771

মতামত দিন