30/08/2026 : 4:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনদীয়া

মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে বিপত্তি, নিখোঁজ বৃদ্ধ

জিরো পয়েন্ট নিউজ – সৈয়দ আবু জাফর, নদীয়া, ৪ মে ২০২৫ :


শারীরিক অসুস্থতার কারণেই নাবালক নাতির সামনেই ভাগীরথীর বক্ষে নৌকা থেকে পড়ে ডুবে গেল দীর্ঘদিন মাছ ধরার সাথে যুক্ত দাদু। মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে বিপত্তি।  গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধ বাবার দেহ খুঁজে পেতে প্রশাসনের দারস্ত ছেলে। ঘটনা নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের চাঁদকুরি লিচুতলা পাড়া এলাকার। গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধ সন্ন্যাসী মাঝির ছেলে, বিশ্বজিৎ মাঝির দাবি প্রতিদিনের মতো সোমবার ভোর বেলায় আনুমানিক তিনটে নাগাদ তার বাবা সন্ন্যাসী মাঝি তার নাবালক পুত্র কে নিয়ে নৌকা নিয়ে মাছ ধরতে যায় ভাগীরথী নদীতে।

শরীর অসুস্থ থাকার কারণে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনার মহিষমর্দিনী ঘাট সংলগ্ন এলাকায় নৌকা থেকে পড়ে যান তার বৃদ্ধ বাবা। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায় না। নৌকা তে থাকা বিশ্বজিৎ মাঝি নাবালক পুত্র সমস্ত বিষয়টি নিজের চোখে দেখে এবং চিৎকার চেঁচামেচি করে পরবর্তীতে নদী তীরবর্তী মানুষজন খবর দেয় কালনা থানায়। এরপর প্রশাসনিক তৎপরতায় বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে ভাগীরথী নদীতে তার পিতার দেহ খোঁজের তল্লাশি শুরু করা হয়েছে।

অপরদিকে বাবার দেহ খুঁজে পেতে শান্তিপুর থানারও দারস্ত হয়েছেন ছেলে বিশ্বজিৎ মাঝি। তিনি শান্তিপুর থানার ও সহযোগিতা চাইছেন তার বাবার দেহ ফিরে পেতে। ঘটনায় আজ শান্তিপুর থানায় তিনি একটি লিখিত আবেদন জমা দেন। প্রশাসন তরফে খবর তারাও যথেষ্ট তৎপরতার সঙ্গে গঙ্গায় তলিয়ে যাওয়া ব্যক্তি সন্ন্যাসী মাঝির দেহ ফিরে পেতে সহযোগিতা করবেন। দুর্ঘটনার স্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকগণ অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে মৃতদেহ উদ্ধার কার্য করানোর চেষ্টা করছেন পুলিশ।

Related posts

ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু দিবস পালিত হলো মধ্যমগ্রাম কল্পতরু ভবনে

E Zero Point

হতাশায় ভুগছে রেশম খাদি শিল্পীরা

E Zero Point

স্পন্দনের উদ্যোগে করোনাকালে হোলি সচেতনতা

E Zero Point

মতামত দিন