30/05/2026 : 7:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

যক্ষ্মা রোগীর পাশে মেমারি সম্প্রীতি ঐক্য

জিরো পয়েন্ট নিউজ, আফরিন আবৃত্তি আলি, ১৬ মে ২০২৫ :


যক্ষ্মারোগ প্রতিরোধে ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিকর খাবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র রিপোর্ট বলছে, আমাদের দেশ ভারতে প্রায় প্রতি তিন মিনিটে দু’জন যক্ষ্মারোগীর মৃত্যু হয়। আক্রান্তের সংখ্যাও বহু। অনেক   টিবি রোগীরা দু’বেলা পেট ভরে খাবার খেতে পান না।

এমনই এক টিবি রোগীর সন্ধান পাওয়া গেল পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ডে সুলতানপুর এলাকার রেলগেট সংলগ্ন এলাকায়। পেশায় রাজমিস্ত্রী বিগত কয়েকমাস ধরে টিবি রোগে আক্রান্ত হয়েছে।

সরাকারী হাসপাতাল থেকে টিবির ওষুধ পেলেও পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায়, আর্থিক অবস্থা তলানিতে। আর একজন টিবি রোগীর প্রয়োজন পুষ্টিকর খাদ্য সামগ্রী। সেই পুষ্টিকর খাদ্য সামগ্রী  প্রদানে এগিয়ে এসেছে মেমারি সম্প্রীতি ঐক্য।

শুক্রবার বেলায় এদিন টিবি রোগীর বাড়িতে গিয়ে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিলেন মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্য ও সদস্যারা। মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি সেখ আসরাফুল জানান, আমাদের সংস্থার মূল লক্ষ্যই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই টিবি রোগীকে আমরা মাসে মাসে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করার পরিকল্পনা নিয়েছি।

Related posts

বিজেপিকে রুখতে কংগ্রেস, সিপিএম নয় একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেসঃ মন্ত্রী ফিরহাদ হাকিম

E Zero Point

মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি চূড়ান্ত হলো নাঃ কিন্তু কেন? পড়ুন কি বললেন ব্লক সভাপতি ও বিধায়ক

E Zero Point

মেমারির বিধায়িকা নার্গিস বেগমের বিক্ষোভ অবস্থান রসুলপুর ষ্টেশনে

E Zero Point

মতামত দিন