26/02/2026 : 3:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অবৈধ ভাবে বেহুলা নদীর পাড় কেটে মাটি ও বালি বিক্রির অভিযোগ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৭ মে ২০২৫ :


অবৈধ ভাবে বেহুলা নদীর পাড় কেটে মাটি ও বালি বিক্রির অভিযোগ পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। জানা যায় মেমারি ১ ব্লকের অন্তর্গত গোপগন্তারপুর-২ অ়ঞ্চলে বেহুলা নদীর পাড় সংলগ্ন এলাকার হরিরামপুরে সেচ খালের বাঁধ কেটে মাটি ও পুকুর করে বালি তুলে বিক্রি করছে এক দল দুষ্কৃতিরা। শুক্রবার এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই মেমারি ১ ব্লক অফিস ও ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিযোগ জানানো হয়।

স্থানীয়দের কাছে জানা যায়, এলাকার কিছু মাটি কারবারীরা অবৈধ ভাবে জেসিবি দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে মাটি বিক্রি করছে।

এব্যপারে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী বলেন, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ভাবে বেহুলা নদীর পাড় কেটে মাটি ও বালি বিক্রি অবৈধ। এব্যপারে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।

মেমারি ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক রেখা মন্ডল জিরো পয়েন্টের প্রতিনিধিকে বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ পাওয়ার পরই তিনি তদন্ত শুরু করেছেন। ভূমি রাজস্বের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

আসন্ন দুর্গাপুজোয় মেমারি বিজেপির বস্ত্রদান

E Zero Point

রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে কনভেনশন

E Zero Point

আমফানের জন্য সিপিআইএম-এর অর্থ সংগ্রহ খানা জংশনে

E Zero Point

মতামত দিন