28/08/2026 : 9:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ট্রেনের ধাক্কায় মৃত মেমারির যুবক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২০ মে ২০২৫ :


মঙ্গলবার সাত সকালে মেমারি স্টেশনের কাছে আপ লাইন থেকে এক যুবকের দেহ উদ্ধার করে বর্ধমান জি আর পি ও শক্তিগড় আর পি এফ। স্থানীয় সুত্রে খবর মঙ্গলবার সকালে আপ লাইন দিয়ে অন্যমনস্ক ভাবে হেঁটে আসছিল ঐ যুবক। সেই সময় ঐ লাইনে দ্রুত গতিতে ছুটে আসছিল ১৩০১৭ আপ হাওড়া-আজিমগঞ্জ গন দেবতা এক্সপ্রেসে।

এরপর সজোরে ট্রেনের সাথে ধাক্কা লেগে রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঐ কিশোরের ক্ষতবিক্ষত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি স্টেশনে কর্তব্যরত বর্ধমান জি আর পি ও শক্তিগড় আর পি এফ এর আধিকারিকরা।

বর্ধমান জি আর পি সুত্রে খবর, মৃত ঐ স্কুল পড়ুয়ার নাম দেবদ্বীপ হাজরা। বয়স ১৮ বছর। মেমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুলতানপুর এলাকায় তার বাড়ি। এরপর বর্ধমান জি আর পি এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Related posts

সচেতনতার সাথে সৌভ্রাতৃত্বের প্রচারে মেমারি থানা

E Zero Point

বৈশাখী উৎসব কমিটি করোনা সচেতনতার বার্তা

E Zero Point

Breaking News: মহারাষ্ট্র থেকে ফিরে গলসিতে করোনা পজিটিভ

E Zero Point

মতামত দিন