22/09/2026 : 1:18 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রেলের জায়গায় থাকা সমস্ত দোকান-গুমটি সরিয়ে নেওয়ার নোটিশ

জিরো পয়েন্ট নিউজ–কমল বড়া,  ২১ মে ২০২৫ :


পূর্ব রেল কর্তৃপক্ষ কয়েকদিন আগে ব্যান্ডেল কাটোয়া শাখার সমুদ্রগড় স্টেশনে একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে আগামী ২৪ মে তারিখের মধ্যে রেলের জায়গায় থাকা সমস্ত দোকান-গুমটি সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় রেল আধিকারিকরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।

বুধবার এই হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে সিআইটিইউ-এর তরফ থেকে সমুদ্রগড় স্টেশনে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের দাবি দীর্ঘদিন যাবত রেলের জায়গায় দোকান করে ছোট ব্যবসার মাধ্যমে তারা তাদের অন্নের সংস্থান করেন । বিকল্প কাজের ব্যবস্থা না করে কোনভাবেই তাদেরকে উচ্ছেদ করা যাবে না। আজ এমনই দাবি তোলেন তারা।

বুধবার তারা বলেন এ লড়াই রাজনীতির লড়াই নয় এ লড়াই রুজি রুটির লড়াই।তারা আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন। আলোচনার মাধ্যমে না মিটলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে এদিন জানান তারা। আন্দোলন চলতে থাকবে কোনভাবেই হকার উচ্ছেদ করা যাবে না। আজ সকলকে তারা পাশে থাকার আহ্বান জানান।

Related posts

মঙ্গলকোটে বিজেপি প্রার্থী রানা প্রতাপ গোস্বামী

উত্তরপ্রদেশে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বর্ধমানে তৃণমূলের সভা

ezeropoint +91 7797331771

অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তির দেহ উদ্ধার হুগলিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন