28/08/2026 : 10:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

ছোট হাতি গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ, আহত টোটো চালক

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ মন্ডল,মন্তেশ্বর, ২০ মে ২০২৫ :


মঙ্গলবার দুপুর ৩-৩০ নাাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত বাগাসন পঞ্চায়েত সংলগ্ন রাস্তার ধারে একটি টোটো দাঁড়িয়েছিলেন। মালডাঙ্গা থেকে কাটোয়া রোডে যাওয়ার সময় একটি ছোট হাতি গাড়ি টোটটিকে ধাক্কা মেরে চলে যায়। টোটো চালক গুরুতর আহত হয়।

টোটো চালকের নাম টোটন দাস, বাড়ি বাগাসন। ঘটনাস্থলের স্থানীয়রা দেখতে পেয়ে আহত টোটো চালককে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে জানা যায় ভাতার থানা এলাকায় ছোট হাতি গাড়িটিকে আটক করেছে।

Related posts

বিশেষ ভাবে চাহিদা সম্পন্নদের সাংস্কৃতিক অনুষ্ঠান

E Zero Point

ক্ষেতমজুর দ্বারা সমবায়ের কর্মকর্তারা ঘেরাও হলেন কালনাতে

E Zero Point

মেমারিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন

E Zero Point

মতামত দিন