28/08/2026 : 9:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৭ জুলাই ২০২৫ :


বৃহস্পতিবার ৩ জুলাই পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার ব্যবস্থাপনায় পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-২ এর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচী করা হয় বিদ্যালয় কক্ষে। প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়।


রাজ্যে পথ দুর্ঘটনা বেড়ে চলেছে, আর সেই দুর্ঘটনার হার কমাতে সচেতনতার প্রয়োজন। যেমন কী ভাবে রাস্তাঘাটে চলতে হবে, ট্রাফিক আইন কী ভাবে মেনে চলতে হবে সেই সব বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয় উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি থানার পুলিশ আধিকারিকবৃন্দ ও মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-২ এর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

Related posts

কান্দিতে সিপিআইএম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান

E Zero Point

আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

E Zero Point

পান্ডুয়া কালনা রোডে জিটি রোডে অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআই (এম এল)

E Zero Point

মতামত দিন