07/09/2026 : 3:35 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্কুল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শিক্ষক

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ,মন্তেশ্বর, ১০ জুন ২০২৫ :


মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রাম অধীনে ঝিকরা ব্রীজ ও পূরগনার মধ্যবর্তী এলাকায় কন্টেনার গাড়ি ও মোটর বাইকে সংঘর্ষ হয় আজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০-৩০ নাগাদ। প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় মোটর বাইক আরোহী সাতগেছিয়া থেকে মন্তেশ্বরের দিকে যাচ্ছিল এবং কন্টেনার গাড়িটিও মন্তেশ্বরের দিকে যাচ্ছিল । সে মতো অবস্থায় কন্টেনার গাড়িটি মোটর বাইকটিকে ওভারটেক কড়তে যাওয়ার সময় পিছন থেকে মোটর ধাক্কা মারে এবং মোটর বাইক চালক পড়ে যান। খবর পেয়েই তড়িঘড়ি মন্তেশ্বর থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছান।


স্থানীয় স্কুল শিক্ষক, পথ চলতি সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোটরসাইকেল চালকে চিকিৎসার জন্য মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

জানা যায়, মোটরসাইকেল চালক মাঝের গ্রাম অঞ্চলের ধান্যখেরু প্রাথমিক বিদ্যালয়ের কর্তব্যরত শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন। এই শিক্ষকের বাড়ি সুলতানপুর এলাকায়। শিক্ষকের মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষক মোঃ আলাউদ্দিন হেলমেট পড়ে থাকার কারণে বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলেন।

Related posts

মেমারিতে উড়ালপুলের কাজ শুরু করার দাবীতে বিক্ষোভ ও ডেপুটেশন

ezeropoint +91 7797331771

সাত সকালে বিপত্তি! বিধ্বংসী আগুন লাগল কালনায়

ezeropoint +91 7797331771

চেম্বার অফ ট্রের্ডাসের পক্ষ থেকে বর্ধমানে মোমবাতি মিছিল

মতামত দিন