27/02/2026 : 11:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে উড়ালপুলের কাজ শুরু করার দাবীতে বিক্ষোভ ও ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৮ এপ্রিল ২০২১:


মেমারি শহরের দীর্ঘদিনের সমস্যা দুটি রেল গেটে যানজট। মেমারি বাসীর দাবী জিটি রোডের উপর একটি উড়ালপুলের এবং বাজারের রেলগেটে আন্ডারপাশের। বিগত ১০ বছরেও তা এখনও হয়ে উঠলো না। সিপিআইএম রাজ্য ও কেন্দ্র সরকারের উপর দায় চাপিয়েছেন ঠিক তেমনই বিজেপি রাজ্যের অসহযোগিতার কথা বলে আসছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কেন্দ্র সরকারের ব্যর্থতা ও চক্রান্ত বলে উল্লেখ করছেন। কিন্তু সমস্যায় রয়েছে সাধারণ মানুষ।

মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য জানান, মেমারি মানুষের দীর্ঘদিনের দাবী রেলগেটের উপর উড়ালপুলের। মেমারি শহরে দুটি রেলগেটে প্রতিদিন যে যানজট হয়, তা সাধারণ মানুষকে যন্ত্রনা ভোগ করতে হয়। এব্যপারে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করা হবে।

বৃহস্পতিবার মেমারি পুরাতন বাসষ্ট্যান্ডে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ সভা ও ডেপুটেশন কর্মসূচী গ্রহণ করা হয়।

মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায় তার বক্তব্যে বলেন, ২০১১ সালে মেমারি বিধানসভার বিধায়ক ডঃ আব্দুল হাসেম মন্ডলের চেষ্টায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ম্যাকিনটোস বার্ণ লিমিটে়ড উড়ালপুলটি তৈরি করার টেন্ডার পাবার পর প্রাথমিক সমস্ত কাজ শুরু হয় কিন্তু  ২০১৯ রেলের তৃতীয় লাইনের অজুহাতে উড়ালপুলের কাজটি বন্ধ করে দেওয়া হলো বিভিন্ন অজুহাতে।

অন্যদিকে পূ্র্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ও মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী বলেন, মমতা ব্যানার্জীর উন্নয়ণের পথে বাধা দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে উড়ালপুলটি করছেন না। কেন্দ্র সরকারের ভুলের জন্যই মেমারিবাসী ভোগান্তির শিকার হচ্ছে। আমরা চাই অবিলম্বে কাজ শুরু না হলে নির্বাচনের পর বৃহত্তর আন্দোলনে হবে।

এদিন উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য, পূ্র্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন বিষয়ী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লা, প্রাক্তণ কাউন্সিলর চিরঞ্জীব ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

 

Related posts

থ্যালাসেমিয়া রুগীর পাশে বড়শুল কিশোর সংঘ ও মেমারি প্রেস ক্লাব

E Zero Point

জোরদার আন্দোলনের আহ্বান বামপন্থী কর্মীসভায়

E Zero Point

মেমারিতে নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন

E Zero Point

মতামত দিন