28/08/2026 : 9:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বাল্যবিবাহ রোধ করতে এবার সচেতনতা শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৮ জুলাই ২০২৫ঃ


বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকেরা। জেলার গ্রামীণ এলাকা গুলিতে এমন ঘটনা প্রায় ঘটেছে। বাল্যবিবাহ রোধ করতে এবার সচেতনতা শিবির আয়োজিত হলো মেমারিতে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি চকদিঘী মোড়ে কৃষ্টি হলে বাল্য বিবাহ আর নয় শীর্ষক প্রশাসনিক স্তরে একটি সচেতনতা শিবির আয়োজিত হয়।

পূর্ব বর্ধমান জেলা সমাজ কল্যাণ, কন্যাশ্রী ও সমগ্র শিক্ষা মিশন বিভাগের যৌথ উদ্যোগে এবং বর্ধমান সদর দক্ষিন মহাকুমা প্রশাসন, মেমারি পৌরসভা ও মেমারি ১ ব্লকের সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোরী গর্ভাবস্থা ও প্রতিবন্ধীদের আইনি অভিভাবকত্ব বিষয়ক সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েষা রাণী, এসডিও বুদ্ধদেব পান, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিনের শিবিরে মেমারি ১ ও ২ ব্লক, মেমারি পৌরসভা, জামালপুর ব্লক, খন্ডঘোষ ব্লক এবং রায়না ১ ও ২ ব্লকের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা অংশগ্রহণ করেছিলেন। দুপুর ১২ টা থেকে বৈকাল ৪ টা পর্যন্ত এই শিবিরে বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোরী গর্ভাবস্থা ও প্রতিবন্ধীদের আইনি অভিভাবকত্ব বিষয়ক সচেতনতা বার্তা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকারী প্রকল্পের সুযোগ সুবিধাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Related posts

মঙ্গলকোটে রান্নার গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য

E Zero Point

মেমারিতে ফুটবল খেলার উদ্বোধন

E Zero Point

অবৈধ চোলাই মদের কারবার, গ্রেপ্তার ৩

E Zero Point

মতামত দিন