27/08/2026 : 5:17 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা তথা বাঙালীদের উপর অত্যচারের প্রতিবাদে মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৮ জুলাই ২০২৫ :


বাংলা ভাষা তথা বাঙালীদের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যচারের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমার্থকরা।

এবার প্রতিবাদ জানিয়ে পথে নামলো মেমারি পৌরসভার ১ নং ও  নং ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। রবিবার বিকালে এই প্রতিবাদ মিছিলে পা মেলান ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস পাঁজা ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ড. কৃষ্ণপদ বিশ্বাস।
জানা যায় মেমারি পৌরসভার উক্ত দুই কাউন্সিলর নিজ ওয়ার্ডে মিছিল করে মেমারি চকদিঘী মোড়ে এসে মিলিত হয় এবং যৌথভাবে একটি পথসভা করেন। এই মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন দুই তৃণমূল নেতৃত্ব তথা কাউন্সিলর।

Related posts

মেমারিতে ঘরে বসে মোবাইল দেখতে দেখতে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো শিক্ষাকর্মীর

E Zero Point

বৃক্ষরোপন কর্মসূচী হুগলীতে

E Zero Point

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী

E Zero Point

মতামত দিন