27/08/2026 : 12:51 PM
আমার বাংলা

কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ -এর পরিচালন সমিতির বোর্ড গঠন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৯ অগাস্ট ২০২৫:


পূর্ব বর্ধমান জেলার মেমারি – ১ নং ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ পরিচালন সমিতি গঠিত হয় সোমবার।

মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস এর  সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির নেতৃত্বে মেমারি-১ ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

জয়লাভের পর সোমবার পরিচালক মন্ডলী গঠন করা হয়। পরিচালক মন্ডলীর চেয়ারম্যান মনোনীত হন মীর পারভেজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান হন শম্ভু মালিক এবং সেক্রেটারি হয়েছেন শেখ হাসিব উদ্দিন।

নতুন চেয়ারম্যান মীর পারভেজ উদ্দিন জানান, এই সমবায়ের মাধ্যমে এলাকার চাষীরা যাতে উপকৃত হন তিনি এব্যাপারে সচেষ্ট হবেন।

Related posts

প্রাক্তন বিধায়কা হাত ধরে অ্যাম্বুলেন্স উদ্বোধন

E Zero Point

পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

E Zero Point

মানুষকে যাত্রা মুখী করতে অভিনব উদ্যোগ

E Zero Point

মতামত দিন