22/07/2026 : 1:09 PM
আমার দেশব্যবসা বণিজ্য

স্বর্ণব্যবসায়ীর অকাল প্রয়াণে স্মরণসভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ অগাস্ট ২০২৫:


গত ১৩ অগাস্ট বুধবার শারীরিক অসুস্থজনিত কারণে মেমারি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য বেঙ্গল জুয়েলার্সের শেখ মফিজউদ্দিন দেহত্যাগ করেন। তাঁর এই অকাল প্রয়াণে বুধবার মেমারি সোনাপট্টিতে একটি শোকসভার আয়োজন করা হয় মেমারি স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।

এলাকার স্বর্ণব্যবসায়ীরা এই শোকসভায় উপস্থিত থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ও ১ মিনিট নীরবতা পালন করেন। মেমারি স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজেন্দ্র প্রসাদ পাল বলেন, আমাদের সংগঠন সকলের সুখে দুঃখে সদস্যদের পাশে থাকে। সমিতির সদস্য বেঙ্গল জুয়েলার্সের শেখ মফিজউদ্দিনের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে মেমারিতে আজ সমস্ত স্বর্ণ প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Related posts

‘অভ্যাস’এর সফল উৎক্ষেপণ

E Zero Point

ভেস্তে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক

E Zero Point

থাইরয়েডে থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়

E Zero Point

মতামত দিন