26/08/2026 : 10:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পারিবারিক বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় এক যুবকে ধারালো অস্ত্রের আঘাত, ধৃত ১

জিরো পয়েন্ট নিউজ– মন্তেশ্বর, ২২ অগাষ্ট ২০২৫ :


বৃহস্পতিবার রাতের অন্ধকারে প্রতিবেশীর বাড়িতে ঢুকে এক যুবককে এলোপাথারি ভাবে ছুরির কোপ মারার অভিযোগ মন্তেশ্বরে। পুলিশ সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর পানবড়েয়া গ্রামে সুভাষ হাজরার ছেলে রাজু হাজরারকে পারিবারিক বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রে আঘাত করে পানবড়েয়া গ্রামের বাসিন্দা মনসুর শেখ ওরফে কালু শেখ। গুরুতর আহত রাজু হাজরারকে প্রথমে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন, পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়, এখন চিকিৎসাধীন অবস্থায় বধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি। ধৃত ব্যক্তির নামে, আজ মন্তেশ্বর থানায় অভিযোগ জানায় আহত ব্যক্তির বাবা সুভাষ হাজরা। ধৃত মনসুর শেখ ওরফে কালু শেখকে শুক্রবার বেলায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।

Related posts

আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

E Zero Point

বীরভূমে শিলাবৃষ্টি – বোরোধানের ক্ষতির আশঙ্কা

E Zero Point

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন